মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সত্য ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান রাষ্ট্রপতির, দশমীর শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে দৃঢ় ও আপসহীন থাকতে হবে। জাতীয় ঐক্য ও অগ্রগতি বজায় রাখতে কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া যাবে না।
কন্যাশিশুর নিরাপত্তা ও বাল্যবিয়ে রোধে কঠোর অবস্থানের ঘোষণা রাষ্ট্রপতির
কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে রোধ এবং সমাজে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি বলেছেন, কন্যাশিশুর শিক্ষা কোনো দয়া নয়, এটি তার মৌলিক অধিকার।
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা
শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।
জাতিসংঘে ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াকেই এখন সবচেয়ে বড় কাজ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের দেওয়া নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়ন ও সুরক্ষায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।